দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের সুদৃঢ় ভিত্তির ওপর বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার ঢাকার বারিধারায় ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সমবেত কণ্ঠে ভারতের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার বলেন, অভিন্ন ইতিহাস ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও সমৃদ্ধ হচ্ছে। বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশ ও ভারতের অংশীদারত্ব জোরদার হচ্ছে।
তিনি বলেন, বাণিজ্য ও সংস্কৃতিসহ দুই দেশের বহুমুখী সম্পর্ক আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে।
দীনেশ ত্রিবেদী আরও বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ককে শুধু রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ না রেখে দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ ও অভিন্ন আকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত করা প্রয়োজন।
/অ