দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে ফের তেলবোঝাই শুরু হয়েছে বলে জানিয়েছে সামুদ্রিক জাহাজ পর্যবেক্ষণ সংস্থা ট্যাংকারট্র্যাকার্স।
সংস্থাটি জানায়, শুক্রবার ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির একটি অতি বৃহৎ অপরিশোধিত তেলবাহী জাহাজকে খার্গ দ্বীপের আজারপাদ জেটিতে তেলবোঝাই করতে দেখা গেছে। জাহাজটিতে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল তোলা হয়েছে বলে জানিয়েছে তারা।
জুলাইয়ের শেষ দিকের পর এই প্রথম খার্গ দ্বীপে কোনো ইরানি অতি বৃহৎ তেলবাহী জাহাজকে তেলবোঝাই করতে দেখা গেল।
ইরানের প্রধান তেলকেন্দ্র খার্গ দ্বীপ। দেশটির অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ সাধারণত এই দ্বীপের মাধ্যমে হয়ে থাকে।
ট্যাংকারট্র্যাকার্স আরও জানায়, ইরানের সামগ্রিক তেল উৎপাদন বর্তমানে দেশটির অভ্যন্তরীণ চাহিদার সঙ্গে মোটামুটি সামঞ্জস্যপূর্ণ বলে মনে হচ্ছে। এর অর্থ, ইরানের খুব বেশি তেল রপ্তানির প্রয়োজন নাও হতে পারে।
এর আগে জুলাইয়ের মাঝামাঝি ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্র আবারও নৌ অবরোধ আরোপ করেছিল।
সূত্র: আল-জাজিরা
/অ