• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

নজিরবিহীন বৃষ্টিতে জাপানে ৮ জনের মৃত্যু, হাজারো মানুষ আটকা

আন্তর্জাতিক ডেস্ক
  ১৪ আগস্ট ২০২৬, ১৮:৩৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাপানে নজিরবিহীন ভারী বৃষ্টিতে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টিতে পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বন্যা ও ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে। টোকিওর নারিতা বিমানবন্দরেও হাজারো যাত্রী আটকা পড়েছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার চিবা প্রিফেকচারে সর্বোচ্চ মাত্রার জরুরি সতর্কতা জারি করে স্থানীয় কর্তৃপক্ষ। শুক্রবার সকালে তা এক ধাপ নামিয়ে চতুর্থ মাত্রায় আনা হলেও বন্যা ও ভূমিধসের ঝুঁকি থাকায় সতর্কতা অব্যাহত রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল থেকে চিবায় প্রতি ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। এটি আগস্ট মাসের গড় বৃষ্টিপাতের প্রায় তিন গুণ এবং জাপানে এ যাবৎ রেকর্ড করা সর্বোচ্চ বৃষ্টিপাত।

চিবা গভর্নর তোশিহিতো কুমাগাই শুক্রবার সাংবাদিকদের বলেন, জাপানের ঐতিহাসিক আবহাওয়ার মানদণ্ডেও এটি অত্যন্ত অস্বাভাবিক পরিস্থিতি। অতীতে অনেক দুর্যোগ মোকাবিলা করলেও এমন পরিস্থিতির অভিজ্ঞতা তাঁর হয়নি।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, পূর্বাঞ্চলে উষ্ণ ও আর্দ্র বায়ুর সঙ্গে ওপরের স্তরের ঠান্ডা বায়ু মিলিত হওয়ায় বায়ুমণ্ডল অত্যন্ত অস্থিতিশীল হয়ে পড়ে। এর ফলে এই অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার রাত পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে, কিয়োদো নিউজ এজেন্সি ও আসাহি সংবাদপত্রের প্রতিবেদনে অন্তত আটজনের মৃত্যুর কথা জানানো হয়েছে। নিহতদের মধ্যে একজন বন্যার পানিতে ডুবে যাওয়া গাড়ির ভেতরে ছিলেন। আরও দুজন রাস্তায় অসুস্থ হয়ে পড়ে পরে মারা যান।

বৃষ্টির কারণে শুক্রবার সকালেও বেশ কয়েকটি রেলসেবা বন্ধ ছিল। কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়কও যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক লাখের বেশি পরিবারকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে চিবা প্রিফেকচারের ২০ হাজারের বেশি পরিবার দুর্ভোগে পড়েছে। যাত্রীদের একটি অংশ বিভিন্ন মেট্রো স্টেশনে আটকা পড়েন। প্রায় ১ হাজার ৮০০ মানুষ রাত কাটিয়েছেন চিবা প্রিফেকচারাল সরকারের ভবনে।

নারিতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সব ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালনার কথা রয়েছে। তবে জাপান এয়ারলাইনস কিছু ফ্লাইট বিলম্বিত হতে পারে বলে জানিয়েছে।

এদিকে ফিলিপাইনের উত্তরাঞ্চলেও বন্যার আশঙ্কায় বেশির ভাগ স্কুল ও সরকারি কার্যালয় বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন

রাশিয়া ছাড়লেন পুতিনবিরোধী নেতা নাদেঝদিন

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান: এনডিটিভি

চলতি সপ্তাহে জাপান, ফিলিপাইন ও চীনে একের পর এক ঝড় আঘাত হেনেছে। ডলফিন, চান-হোম ও পেইলু নামের ঝড়গুলো একই সময়ে অঞ্চলটির ওপর দিয়ে অতিক্রম করে। এর মধ্যে ডলফিনের প্রভাবে জাপানের ওকিনাওয়া দ্বীপে ভারী বৃষ্টি, বিদ্যুৎ বিচ্ছিন্নতা ও গাছপালা উপড়ে পড়ার ঘটনা ঘটে। চীনে ডলফিনের আঘাতের আগে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় ১০ লাখের বেশি মানুষ।

সূত্র- বিবিসি

এমএস/

  • জাপান
এ সম্পর্কিত আরও খবর
পুতিনের বিতর্কিত দ্বীপ সফর ‘একেবারেই গ্রহণযোগ্য নয়’: জাপানের প্রধানমন্ত্রী
পুতিনের বিতর্কিত দ্বীপ সফর ‘একেবারেই গ্রহণযোগ্য নয়’: জাপানের প্রধানমন্ত্রী
জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩০
জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩০
জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৮, উদ্ধার অভিযান অব্যাহত
জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৮, উদ্ধার অভিযান অব্যাহত
সেতু খাতে ৩.৪ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগ
সেতু খাতে ৩.৪ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।