দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়ায় রুশ হামলায় ছয়জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। একই সময়ে রাজধানী কিয়েভেও হামলা চালানো হয়েছে। এতে একটি কেন্দ্রীয় জেলার কয়েকটি গুদামে আগুন ধরে যায়।
মঙ্গলবার স্থানীয় কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।
জাপোরিঝঝিয়া অঞ্চলের গভর্নর ইভান ফেদোরভ জানান, শহরটিতে ক্ষেপণাস্ত্র ও আকাশ থেকে নিক্ষেপযোগ্য বোমা দিয়ে হামলা চালিয়েছে রুশ বাহিনী। হামলার পর কয়েকটি ভবন ও যানবাহনে আগুন জ্বলতে দেখা যায়।
জাপোরিঝঝিয়া ও কিয়েভ—দুই শহরেই বিমান হামলার সতর্কতা জারি করা হয়। কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে, রাজধানীর একটি কেন্দ্রীয় জেলার গুদামগুলোতে আগুন ধরে যায়। এতে একজন আহত হয়েছেন। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, ঘটনাস্থলে চিকিৎসাকর্মীদের পাঠানো হয়েছে। শহরটিতে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এদিকে ইউক্রেনের নিপ্রোপেত্রোভস্ক ও দোনেৎস্ক অঞ্চলেও রাতভর হামলায় আরও ছয়জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
সব মিলিয়ে রাতভর ও মঙ্গলবার ভোরের হামলায় ইউক্রেনে অন্তত ১২ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন।
সূত্র: রয়টার্স
/অ