দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টানা তৃতীয় দিনের মতো স্বর্ণের দাম বেড়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুই মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে মূল্যবান এই ধাতুটির দাম। এদিকে, মার্কিন সুদের হারের ভবিষ্যৎ সম্পর্কে নতুন সংকেত পেতে আসন্ন মুদ্রাস্ফীতির তথ্যের দিকে নজর রাখছেন বাজার অংশগ্রহণকারীরা।
বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪১১ দশমিক ৭৭ ডলারে দাঁড়িয়েছে। গত ৫ জুনের পর এটিই স্বর্ণের সর্বোচ্চ দাম। অন্যদিকে, মার্কিন গোল্ড ফিউচার ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৭২ দশমিক ১০ ডলারে পৌঁছেছে।
শুক্রবার প্রকাশিত জুলাই মাসের দুর্বল কর্মসংস্থান প্রতিবেদনের পর আগামী মাসে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়াবে; এমন জোরালো প্রত্যাশা থেকে সরে এসেছেন বিনিয়োগকারীরা। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জুলাই মাসে মার্কিন অর্থনীতিতে ২৩ হাজার কর্মসংস্থান কমেছে। তবে বেকারত্বের হার জুনের ৪ দশমিক ২ শতাংশ থেকে সামান্য কমে ৪ দশমিক ১ শতাংশে দাঁড়িয়েছে।
কম সুদের হার স্বর্ণের আকর্ষণ বাড়ায়। কারণ স্বর্ণ থেকে কোনো সুদ পাওয়া যায় না। ফলে সুদের হার কমলে সুদভিত্তিক সম্পদের তুলনায় স্বর্ণে বিনিয়োগের আগ্রহ বাড়ে।
জুলাই মাসের বৈঠকে ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখে। তবে তিনজন কর্মকর্তা সুদের হার বাড়ানোর পক্ষে ভিন্নমত প্রকাশ করেন।
এদিকে, বুধবার মার্কিন ভোক্তা মূল্য উপাত্ত এবং বৃহস্পতিবার উৎপাদক মূল্য উপাত্ত প্রকাশিত হওয়ার কথা রয়েছে। এসব তথ্যের মাধ্যমে মার্কিন সুদের হারের ভবিষ্যৎ গতিপথ সম্পর্কে নতুন ধারণা পাওয়ার চেষ্টা করবেন বিনিয়োগকারীরা।
ভূরাজনৈতিক পরিস্থিতিতেও নজর রয়েছে বাজারের। শান্তি চুক্তির জন্য ইরানের দেয়া শর্তের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ, হামলা ও বিক্ষোভে নিহতদের জন্য ক্ষতিপূরণ দেয়ার পাল্টা দাবি জানিয়েছেন। এমন পরিস্থিতি হরমুজ প্রণালী পুনরায় খোলার প্রচেষ্টাকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, মূল্যবান ধাতুর উচ্চমূল্যের সুবিধা পেয়েছে ব্যারিক মাইনিং। প্রতিষ্ঠানটি দ্বিতীয় ত্রৈমাসিকে মুনাফা বৃদ্ধির কথা জানিয়েছে।
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে, স্পট রুপার দাম শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৬ দশমিক ১৬ ডলারে দাঁড়িয়েছে। প্ল্যাটিনামের দামও শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৭৬৩ দশমিক ৬০ ডলার। একই হারে প্যালাডিয়ামের দাম বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৩৯১ দশমিক ২১ ডলারে পৌঁছেছে।
কে