দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের উত্তর প্রদেশে পাঁচ সন্তানের এক মায়ের সঙ্গে তার প্রেমিকের বিয়ে দিয়েছেন স্বামী।
মঙ্গলবার সন্ত কবির নগর জেলার আশরফপুর গ্রামের একটি শিবমন্দিরে স্থানীয়দের উপস্থিতিতে এ বিয়ে অনুষ্ঠিত হয়।
পরিবারের সদস্য ও গ্রামপ্রধানের বরাতে জানা গেছে, দেবরি গ্রামের বুদ্ধিরাম নিশাদ (৪৫) ও ফুলমতি (৩৭) প্রায় ২১ বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন। তাঁদের পাঁচ সন্তান রয়েছে। সন্তানদের মধ্যে ১৮ বছর বয়সী এক ছেলেও রয়েছে।
কয়েক মাস আগে ২৬ বছর বয়সী আওধেশের সঙ্গে ফুলমতির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ শুরু হয়। প্রায় দুই মাস আগে ফুলমতি আওধেশের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যান। পরে পরিবারের সদস্যদের অনুরোধে তিনি বাড়িতে ফিরে আসেন। তবে এরপরও দাম্পত্য কলহ অব্যাহত ছিল।
পরিস্থিতি বিবেচনায় বুদ্ধিরাম শেষ পর্যন্ত স্ত্রীকে তার পছন্দের মানুষের সঙ্গে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর আওধেশের সঙ্গে ফুলমতির বিয়ের আয়োজন করেন তিনি।
মঙ্গলবার আশরফপুর গ্রামের একটি শিবমন্দিরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। স্থানীয় কয়েকজন বাসিন্দার উপস্থিতিতে অনুষ্ঠিত ওই বিয়েতে বুদ্ধিরাম নিজেও উপস্থিত ছিলেন। বিয়ের পর প্রচলিত রীতি অনুযায়ী স্ত্রীকে বিদায়ও দেন তিনি।
সাংবাদিকদের বুদ্ধিরাম বলেন, তিনি ২১ বছর আগে ফুলমতিকে বিয়ে করেছিলেন। তবে এখন ফুলমতি আর তার সঙ্গে থাকতে চান না।
তিনি বলেন, ‘আমি প্রতিদিনের অশান্তির মধ্যে থাকতে চাই না। তাই সে যার সঙ্গে থাকতে চায়, তার সঙ্গেই বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
সূত্র: এনডিটিভি
/অ