দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের আলোচনায় অগ্রগতির খবরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। বিনিয়োগকারীদের আশা, এ আলোচনা ইতিবাচক ফল দিলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির পথ প্রশস্ত হতে পারে। এতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমার পাশাপাশি হরমুজ প্রণালিতে স্বাভাবিক জাহাজ চলাচলও পুনরায় শুরু হতে পারে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) গ্রিনিচ মান সময় রাত ১২টা ২৪ মিনিটে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ কমে ৭৯ দশমিক ৮০ ডলারে নেমে আসে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৫৩ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৪ দশমিক ৬৯ ডলারে দাঁড়ায়।
এর আগের দিন বুধবার ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম সামান্য বেড়ে লেনদেন শেষ হলেও ডব্লিউটিআইয়ের দাম কিছুটা কমেছিল।
বিনিয়োগকারীদের ধারণা, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি বাস্তবায়িত হলে গত পাঁচ মাস ধরে চলা উত্তেজনার অবসান হতে পারে। একই সঙ্গে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালিতে আবারও স্বাভাবিকভাবে জাহাজ চলাচল শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হবে।
যে আই