দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষায় (নিট) অনিয়মের অভিযোগ ঘিরে হয়ে যাওয়া ছাত্র আন্দোলনকে বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সঙ্গে তুলনা করেছে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। এরপর থেকে নতুন বিতর্ক তৈরি হয়েছে। লেখিকার মন্তব্যের জবাবে এবার মুখ খুলেছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
সোমবার (৩ আগস্ট) সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া প্রতিক্রিয়ায় অভিজিৎ দীপকে বলেন, বাংলাদেশ ও নেপালের আন্দোলনের উদাহরণ টেনে সিজেপির আন্দোলনকে ছোট করার চেষ্টা করা হচ্ছে। তবে তাদের আন্দোলন সম্পূর্ণ ভিন্ন।
দীপকের ভাষায়, বাংলাদেশ ও নেপালের আন্দোলনকে ব্যবহার করে আমাদের বদনাম করার চেষ্টা হচ্ছে। কিন্তু আমরা আলাদা।
এর আগে রোববার (২ আগস্ট) তসলিমা নাসরিন দিল্লিতে সিজেপির নেতৃত্বে চলা পরীক্ষায় অনিয়মবিরোধী আন্দোলনের সঙ্গে ২০২৪ সালে বাংলাদেশে সংঘটিত ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের তুলনা করেন। ওই আন্দোলনের ফলেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন হয়েছিল।
তসলিমা নাসরিন তার মন্তব্যে বলেন, বাংলাদেশের ছাত্র আন্দোলন ‘আমাদের বোকা বানিয়েছিল’।
এদিকে, পৃথক আরেকটি ঘটনায়, ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিও সমর্থন জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সেখানে এক শিক্ষার্থী নেতা নিয়োগ প্রক্রিয়ার স্বাধীন তদন্তের দাবিতে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছেন।
অভিজিৎ দীপকে জানান, রোববার (২ আগস্ট) রাতে তিনি ভিডিও কলে ঝাড়খণ্ডের শিক্ষার্থী নেতাদের সঙ্গে কথা বলেছেন ও তাদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, সিজেপি ঝাড়খণ্ডের সব শিক্ষার্থীর পাশে আছে ও তাদের দাবিকে সমর্থন জানায়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
কে