দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর লাহোরে তিনতলা একটি ভবন ধসে একই পরিবারের অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।
বুধবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
লাহোরের উপকমিশনারের মুখপাত্র হারিস আলী জানান, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল। ধ্বংসস্তূপের নিচে এক কন্যাশিশু আটকা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, ভবনটি ওপরের তলা থেকে নিচের দিকে ধাপে ধাপে ধসে পড়ে।
ভবন ধসের কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
উদ্ধারকাজে অংশ নিয়েছে ‘উদ্ধার ১১২২’-এর সদস্যরা। জেলা প্রশাসনের কর্মকর্তাদের সহায়তায় ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে, যাতে দ্রুত উদ্ধার অভিযান সম্পন্ন করা যায়।
/অ