দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইরাকের ভূখণ্ড ব্যবহার করে কোনো ধরনের হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন দেশটির প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা মোকতাদা আল-সদর। তিনি সতর্ক করে বলেন, ইরাককে আরেকটি যুদ্ধে জড়িয়ে ফেলা উচিত হবে না।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আল-সদর বলেন, আইআরজিসির ইরাকের মাটি থেকে দূরে থাকা উচিত।
তিনি বলেন, ‘নিয়ন্ত্রণহীন সশস্ত্র গোষ্ঠীগুলো যেন উপসাগরীয় দেশগুলোর কাছে আমাদের পবিত্র ভূমিকে লক্ষ্যবস্তু করার কোনো অজুহাত তৈরি না করে।’
আল-সদর সব পক্ষকে ‘জায়নবাদী-আমেরিকান শত্রুর’ এমন পরিকল্পনায় জড়িয়ে না পড়ার আহ্বান জানান, যার উদ্দেশ্য ভাইকে ভাইয়ের বিরুদ্ধে লড়াই ও হত্যার দিকে ঠেলে দেওয়া।
তিনি ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানান এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর মাধ্যমে দেশটিকে ‘অর্থহীন যুদ্ধে’ টেনে নেওয়ার চেষ্টার সমালোচনা করেন।
একই সঙ্গে তিনি সরকারকে রাষ্ট্রের কর্তৃত্ব কার্যকর করার আহ্বান জানান। পাশাপাশি দেশের ভেতরে ও বাইরে থাকা ‘সুপ্ত সন্ত্রাসী গোষ্ঠী’ সম্পর্কে সতর্ক করে বলেন, তারা সাম্প্রদায়িক বিভাজনকে কাজে লাগিয়ে ইরাককে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে।
আল-সদর বলেন, ‘ইরাক এবং এর জনগণের এখন শান্তি প্রয়োজন।’ তিনি আরও বলেন, দীর্ঘদিনের যুদ্ধ ইরাকের সম্পদ ও মর্যাদাকে ক্ষয় করেছে।
প্রতিবেশী দেশগুলোর প্রতিও শান্তি ও পুনর্মিলনের আহ্বান জানিয়ে তিনি বিদেশি সামরিক ঘাঁটি, সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং ‘ঔপনিবেশিক আধিপত্য’মুক্ত একটি অঞ্চলের আহ্বান জানান।
সূত্র: আল-জাজিরা
/অ