দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অশ্লীল কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে গ্রেপ্তার হলেন আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশ জাম্বিয়ার বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর গেজিল ওয়াল। গত ২৭ জুলাই তাকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ।
দেশটির সংবাদমাধ্যম এমউইবান্টুর প্রতিবেদন অনুযায়ী, পুলিশের মুখপাত্র গডফ্রে চিলবি জানিয়েছেন―গত ২২ থেকে ২৭ জুলাই সোশ্যাল মিডিয়ায় অন্যান্যদের নিয়ে অশ্লীল সব কনটেন্ট ভিডিও তৈরিতে অংশ নিয়েছেন ২৩ বছর বয়সী এই তরুণী। পরে সেসব কনটেন্ট বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশের এ মুখপাত্র বলেন, গত ২৭ জুলাই বিষয়টি জাম্বিয়া পুলিশ সার্ভিসের অ্যান্টি-সাইবার ক্রাইম ইউনিটকে অবহিত করা হয়। পরবর্তীতে সাইবার সিকিউরিটি এজেন্সির সঙ্গে যৌথভাবে এ নিয়ে তদন্ত শুরু হয়। প্রাথমিক তদন্তের পর গেজিল ওয়ালকে শনাক্ত করা হয় এবং তারপর গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যরা এখন পলাতক রয়েছে। তবে তাদের অবস্থান চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, এরইমধ্যে অভিযুক্তের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে। আদালতে হাজির করার আগ পর্যন্ত পুলিশ হেফাজতে থাকবেন তিনি।
এছাড়া গডফ্রে চিলবি সাধারণ মানুষকে সতর্ক করে বলেন, জাম্বিয়ার আইন অনুযায়ী কোনো অশ্লীল কনটেন্ট তৈরি, নিজের কাছে রাখা, প্রকাশ করা কিংবা প্রচার করা দণ্ডনীয় অপরাধ।
কে