দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কাস্পিয়ান সাগরে একটি ইরানি জাহাজে ইউক্রেনের হামলার জবাবে সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির সদস্য ফেদা-হোসেইন মালেকি।
তিনি বলেন, ‘আমরা কূটনৈতিক মাধ্যমে এর জবাব দিয়েছি এবং একটি আল্টিমেটামও দিয়েছি। তবে এর পর সামরিক জবাব নিশ্চিতভাবেই দেওয়া হবে।’
গত শনিবার ইউক্রেন কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালায় বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হন।
ঘটনার পর তেহরান কূটনৈতিক প্রতিবাদ জানিয়ে ইউক্রেনকে সতর্ক করে। একই সঙ্গে ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির সদস্য ফেদা-হোসেইন মালেকি সামরিক প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়ে বলেন, ইরানের দেওয়া আল্টিমেটামের পরও পরিস্থিতির পরিবর্তন না হলে সামরিক জবাব অনিবার্য হবে।
সূত্র: আল-জাজিরা
/অ