দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও বার্তা সাময়িকভাবে ফেসবুকে ব্লক হওয়ার ঘটনায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। প্রতিষ্ঠানটি বলেছে, একটি কারিগরি ত্রুটির কারণে ভুলবশত ভিডিওটি সরিয়ে নেওয়া হয়েছিল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর ভিডিওটির স্থানে একটি নোটিশ দেখানো হয়, যেখানে উল্লেখ ছিল যে, ‘আইনি অনুরোধের কারণে ভারতে এই কনটেন্ট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।’ সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা সংস্থা এএনআইয়ের একটি পোস্টেও বিষয়টি তুলে ধরা হয়।
পরে এক বিবৃতিতে মেটার একজন মুখপাত্র জানান, ভুলবশত ভিডিওটি সরিয়ে নেওয়া হয়েছিল। ত্রুটি শনাক্ত হওয়ার পর সেটি পুনরায় চালু করা হয়েছে।
তবে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে ভারত সরকার। দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ঘটনার কারণ জানতে মেটার কাছে ব্যাখ্যা চেয়েছে।
বার্তা সংস্থা আইএএনএসের তথ্য অনুযায়ী, এ বিষয়ে ব্যাখ্যা দিতে মেটা ও ইনস্টাগ্রামের বৈশ্বিক প্রধানদের তলব করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
গত ২৩ জুলাই প্রকাশিত ওই ভিডিওতে প্রশ্নফাঁস প্রতিরোধে ‘জেন জি’ ও আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি প্রশ্নফাঁসের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন এবং কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন মন্ত্রিসভায় উপস্থাপনের পরিকল্পনার কথা জানান। পাশাপাশি প্রায় ২২ লাখ শিক্ষার্থীর শিক্ষাবর্ষ সুরক্ষায় সরকারের প্রতিশ্রুতির কথাও উল্লেখ করেন।
মঙ্গলবার ভোরে ভিডিওটি হঠাৎ ফেসবুকে অপ্রাপ্য হয়ে গেলে তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে মেটা ভিডিওটি পুনরায় চালু করে এবং এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে।
যে আই