• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

নিউইয়র্কের স্কুলে রোবট শিক্ষক আনার পরিকল্পনায় ক্ষুব্ধ শিক্ষকেরা

আন্তর্জাতিক ডেস্ক
  ২৭ জুলাই ২০২৬, ০৭:২৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সালামানকা হাইস্কুলে একটি পরীক্ষামূলক প্রকল্প শুরু করতে যাচ্ছে কর্তৃপক্ষ। এর আওতায় স্কুলটিতে একটি মানবসদৃশ (হিউম্যানয়েড) রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এক শিক্ষক-সহকারী আনা হচ্ছে। স্কুলটি সেনেকা জাতিগোষ্ঠীর অ্যালেগেনি অঞ্চলে অবস্থিত। তবে এই প্রকল্পের কঠোর সমালোচনা করেছেন শিক্ষকেরা। তাঁরা এ উদ্যোগকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়েছেন। খবর দ্যা গার্ডিয়ান

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শিক্ষকদের দাবি, মানুষের মতো দেখতে রোবট এনে শিক্ষকতা পেশার অবমূল্যায়ন করা হচ্ছে। স্থানীয় আদিবাসীদের একাংশও এই প্রকল্পের সমালোচনা করেছেন। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ সংস্কৃতির প্রতি চরম উদাসীনতার শামিল।

রোবটটির নাম ‘স্যালি’। এর দাম পড়েছে ৫৭ হাজার ৫৯০ মার্কিন ডলার। এটি মূলত একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে কাজ করবে। যেসব শিক্ষার্থীর রোবটটি ব্যবহারের অনুমতি থাকবে, তারা দিনে ২৪ ঘণ্টাই ভার্চ্যুয়ালি এটির সহায়তা নিতে পারবে। এটি শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগতভাবে শেখার সুযোগ তৈরি করবে বলে উল্লেখ করা হয়েছে ওই প্রকল্পের এক বিজ্ঞপ্তিতে।

রোবটটি তৈরি করেছে রিয়েলবোটিকস নামের টরন্টোভিত্তিক একটি কোম্পানি। তাদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সালামানকা হাইস্কুলের পরিচালনাকারী ক্যাটারাগাস কাউন্টি স্কুল ডিস্ট্রিক্ট যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথমবারের মতো হিউম্যানয়েড রোবট ও এআই শিক্ষক-সহকারী ব্যবহার করতে যাচ্ছে। সালামানকার পাইলট প্রকল্পে রিয়েলবোটিকস এম-সিরিজের একটি হিউম্যানয়েড রোবট থাকছে। এটি স্বাভাবিক কথোপকথন, মুখের অভিব্যক্তি ও তাৎক্ষণিক যোগাযোগের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দেবে।

সালামানকা টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ওই হাইস্কুলের শিক্ষক লেসি পিহলব্লাড বলেন, ‘রিয়েলবোটিকস যে সফটওয়্যার ব্যবহার করছে, তার নিরাপত্তা নিয়ে আমরা বেশ চিন্তিত। শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণ করা হবে কি না, কীভাবে এসব তথ্য সংগ্রহ করা হবে এবং রোবটটির রেকর্ডিং ক্ষমতা কেমন সেসব বিষয়েও আমাদের শঙ্কা রয়েছে। আমরা চাই স্কুল ডিস্ট্রিক্ট আপাতত রোবটটির ব্যবহার স্থগিত রাখুক। এই এআই প্রযুক্তির সফটওয়্যারের ব্যবহারও বন্ধ রাখা উচিত। এ বিষয়ে আরও মানুষের মতামত নেওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে।’

লেসি পিহলব্লাড জানান, নিউইয়র্ক অঙ্গরাজ্য বর্তমানে শ্রেণিকক্ষে অতিরিক্ত প্রযুক্তির ব্যবহার থেকে সরে আসছে। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের প্রযুক্তির ব্যবহার কমানো উচিত—এমন মত এখন জোরালো হচ্ছে। আমি মনে করি, শ্রেণিকক্ষে শিশুদের সঙ্গে যোগাযোগের জন্য একটি হিউম্যানয়েড রোবট বসানোটা চরম ভুল সিদ্ধান্ত। আমাদের অধিকাংশ শিক্ষকেরও একই মত।’

আরও পড়ুন

ইসরায়েলের বিরুদ্ধে পশ্চিম তীরে দুটি মসজিদে অগ্নিসংযোগের অভিযোগ ফিলিস্তিনিদের

সালামানকা টিচার্স অ্যাসোসিয়েশনের মূল সংগঠন ‘নিউইয়র্ক স্টেট ইউনাইটেড টিচার্স’। এর সভাপতি মেলিন্ডা পারসন গার্ডিয়ানকে বলেন, শিক্ষার্থীদের সামনে একটি প্রাণহীন যন্ত্র দাঁড় করিয়ে দেওয়াটা মোটেও ভালো কোনো বুদ্ধি নয়। অল্প বয়সী ছেলেমেয়েরা কেবল মানুষের সঙ্গে মিশতে, বন্ধুদের সঙ্গে থাকতে এবং দ্বন্দ্ব মেটাতে শিখছে। এমন সময়ে মানুষের সম্পর্কের অনুকরণ করতে পারে এমন একটি যন্ত্রকে তাদের সামনে আনা হচ্ছে। মানুষের মতো দেখতে একটি রোবটকে এভাবে শ্রেণিকক্ষে আনলে তা শিক্ষকতা পেশাকে চরমভাবে অবমূল্যায়ন করবে।

হিউম্যানয়েড রোবট পরীক্ষার জন্য উল্লেখযোগ্যসংখ্যক আদিবাসী শিক্ষার্থী থাকা একটি হাইস্কুলকে বেছে নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ওই হাইস্কুলের শিক্ষার্থীদের প্রায় ৪০ শতাংশই আদিবাসী আমেরিকান। এ বিষয়ে সেনেকা জাতিগোষ্ঠীর নেতারা গার্ডিয়ানের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।

কে

  • রোবট শিক্ষক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।