দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে প্রস্তাবিত খসড়া আইন পর্যালোচনা করছে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটি। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, বিচার, অর্থনীতি ও বেসামরিক বিষয়ক উপকমিটিগুলোও এ খসড়া আইন পর্যালোচনায় অংশ নিচ্ছে।
ইরান এখন পর্যন্ত খসড়া আইনের পূর্ণাঙ্গ বিষয়বস্তু প্রকাশ করেনি। তবে দেশটির কর্মকর্তারা আগে জানিয়েছেন, এ আইনের উদ্দেশ্য হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌম কর্তৃত্ব আরও জোরালোভাবে প্রতিষ্ঠা করা এবং প্রণালিটি ব্যবহারকারী জাহাজের কাছ থেকে নির্ধারিত ফি আদায়ের ব্যবস্থা করা।
গত মে মাসে পার্লামেন্টের উপ-স্পিকার আলি নিকজাদ বলেন, প্রস্তাবিত আইনে ইসরায়েলি জাহাজকে ‘কখনোই’ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি না দেওয়ার বিধান রাখা হয়েছে।
এ ছাড়া ‘শত্রুভাবাপন্ন দেশগুলোর’ জাহাজকে যুদ্ধজনিত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত প্রণালি ব্যবহারের অনুমতি না দেওয়ার প্রস্তাবও খসড়া আইনে রয়েছে বলে তিনি জানান।
সূত্র: আল-জাজিরা
/অ