• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ ইউক্রেনের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক
  ২৬ জুলাই ২০২৬, ০৯:৩১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাসের সঙ্গে ফোনালাপে কড়া আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানান আব্বাস আরাঘচি। সংগৃহীত ছবি
ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাসের সঙ্গে ফোনালাপে কড়া আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানান আব্বাস আরাঘচি। সংগৃহীত ছবি

কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর অভিযোগ তুলেছে তেহরান। ইরানের দাবি, এ হামলায় জাহাজে বিস্ফোরণ ঘটে একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক’ আখ্যা দিয়ে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে তলব করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের নেতৃত্ব এ হামলার কথা স্বীকার করেছে। একই সঙ্গে কিয়েভের এ পদক্ষেপকে ইরানের প্রতি তাদের ‘অযৌক্তিক ও বৈরী নীতির’ ধারাবাহিকতা বলে উল্লেখ করে তেহরান জানায়, জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইরান আরও বলেছে, এ হামলা জাতিসংঘ সনদের ২(৪) অনুচ্ছেদের লঙ্ঘন এবং এর ফলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক প্রধান কাজা কালাসের সঙ্গে টেলিফোনে কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আরাঘচি কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর প্রতিক্রিয়া এবং এ ঘটনার দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান।

তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদক তোহিদ আসাদি বলেন, যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে দক্ষিণ উপকূলে চাপের মধ্যে থাকা ইরানের জন্য উত্তর উপকূলে এ ধরনের হামলা সমুদ্রপথে বাণিজ্যের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

হামলার নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আবারও দাবি করেছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে তেহরান কখনোই হস্তক্ষেপ করেনি।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দাবি করেন, কাস্পিয়ান সাগরে দূরপাল্লার হামলায় ইউক্রেন ‘খুব শক্তিশালী ফলাফল’ অর্জন করেছে। তিনি বলেন, ইরান-সংশ্লিষ্ট সামরিক মালামাল বহনকারী জাহাজ এবং একটি যুদ্ধজাহাজে হামলা চালানো হয়েছে। তবে তেহরানের উল্লেখ করা বাণিজ্যিক জাহাজটির নাম তিনি উল্লেখ করেননি।

জেলেনস্কি আরও অভিযোগ করেন, রাশিয়া উপসাগরীয় দেশগুলো ও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনার উপগ্রহচিত্র ইরানের কাছে সরবরাহ করেছে। তার দাবি, গত ১৯ ও ২০ জুলাই বাহরাইন, জর্ডান ও কুয়েতের বিমানঘাঁটিসহ বিভিন্ন স্থানে নজরদারি চালানো হয়েছে।

২০২২ সালে ইরান রাশিয়ার কাছে শাহেদ ড্রোন বিক্রি করার পর থেকেই তেহরান ও কিয়েভের সম্পর্কের অবনতি ঘটে। ইউক্রেনের দাবি, রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ইরানি নকশার ৪৪ হাজারের বেশি ড্রোন তারা ভূপাতিত করেছে।

আরও পড়ুন

পশ্চিম তীরের সহিংসতার প্রতিবাদে তেল আবিবে বিক্ষোভ, গ্রেপ্তার ৯

এ ছাড়া যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের সময় ইরানের হামলার মুখে পড়া কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কুয়েতকে ড্রোন প্রতিরোধ প্রযুক্তি ও বিশেষজ্ঞ সহায়তা দেওয়ার প্রস্তাবও দিয়েছে ইউক্রেন।

সূত্র: আল-জাজিরা

/অ

  • জাহাজ
  • হামলা
এ সম্পর্কিত আরও খবর
এআইয়ের সাইবার হামলা: সতর্কবার্তা, নাকি প্রচারণা?
এআইয়ের সাইবার হামলা: সতর্কবার্তা, নাকি প্রচারণা?
ইরানে হামলা স্থগিতের নির্দেশ ট্রাম্পের, দাবি মার্কিন গণমাধ্যমের
ইরানে হামলা স্থগিতের নির্দেশ ট্রাম্পের, দাবি মার্কিন গণমাধ্যমের
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের গাড়িতে হামলা চালাল ইসরায়েলি বসতি স্থাপনকারীরা
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের গাড়িতে হামলা চালাল ইসরায়েলি বসতি স্থাপনকারীরা
লোহিত সাগরে হামলায় ক্ষতিগ্রস্ত সৌদির জাহাজ
লোহিত সাগরে হামলায় ক্ষতিগ্রস্ত সৌদির জাহাজ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।