দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের মালিকানাধীন কয়েকটি যানবাহনে হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। একই সঙ্গে তারা এক ফিলিস্তিনি নাগরিকের ব্যক্তিগত গাড়িও ছিনিয়ে নিয়েছে। এ অঞ্চলে সাম্প্রতিক সময়ে সহিংস হামলার ঘটনা বেড়ে চলার মধ্যেই এ ঘটনা ঘটেছে।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার খবরে বলা হয়েছে, বসতি স্থাপনকারীরা সালফিত ও কালকিলিয়া প্রশাসনিক এলাকার সংযোগ সড়ক অবরোধ করে ফিলিস্তিনিদের চালানো কয়েকটি যানবাহনে পাথর ও লাঠি দিয়ে হামলা চালায়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ওয়াফাকে স্থানীয় সূত্র জানায়, ইসরায়েলি বাহিনী কালকিলিয়ার পূর্বে অবস্থিত আন-নবি ইলিয়াস গ্রামের প্রবেশমুখে থাকা লোহার ফটক বন্ধ রেখেছে। এতে ফিলিস্তিনিদের চলাচল ব্যাহত হচ্ছে।
এদিকে অধিকৃত পশ্চিম তীরের তুবাসের দক্ষিণ-পূর্বাঞ্চলের খিরবেত আল-রাস আল-আহমার এলাকায় এক ফিলিস্তিনি নাগরিকের ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নেয় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা।
মানবাধিকারকর্মী আরেফ দারাঘমেহ ওয়াফা বার্তা সংস্থাকে জানান, বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি নাগরিক সুলাইমান জামিল বানি ওদেহকে আটকে তার ব্যক্তিগত গাড়িটি নিয়ে যায়।
সূত্র: আল-জাজিরা
/অ