দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর সৌদি আরববিরোধী হুমকি এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়েছে সুইডেন।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমের স্টেনেরগার্ড বলেন, ‘সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের হুমকি এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার আমরা তীব্র নিন্দা জানাই।’
তিনি বলেন, ‘আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক বাণিজ্যের জন্য সামুদ্রিক নিরাপত্তা এবং নৌ চলাচলের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক আইন অনুযায়ী এগুলো অবশ্যই নিশ্চিত করতে হবে।’
গত ২২ জুলাই ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে। একই সঙ্গে লোহিত সাগরে সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে, যাতে একটি জাহাজে আগুন ধরে যায়।
এর আগে বাব আল-মান্দেব প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছিল হুথিরা।
সূত্র: আল-জাজিরা
/অ