দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের ‘ড্রোন ডমিন্যান্স’ কর্মসূচিতে অংশ নিতে যুক্তরাষ্ট্রে ড্রোন রপ্তানিতে সম্মত হয়েছে ইউক্রেন। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র বুধবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ব্যবহৃত ইউক্রেনীয় ড্রোনের কার্যকারিতার কারণে সেগুলোর প্রতি বিভিন্ন দেশের আগ্রহ বাড়ার প্রেক্ষাপটে কিয়েভ ও ওয়াশিংটনের মধ্যে বৃহত্তর ড্রোন চুক্তি নিয়েও আলোচনা চলছে।
সূত্রটি জানায়, ইউক্রেনের ছয়টি প্রতিষ্ঠানকে প্রায় ১০০টি করে ড্রোন রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে কিয়েভ বা ওয়াশিংটনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
এরই মধ্যে ইউক্রেন ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে ড্রোন সরবরাহসংক্রান্ত চুক্তি করেছে। একই সঙ্গে যুদ্ধকালীন অস্ত্র রপ্তানির কিছু বিধিনিষেধ শিথিল করলেও বিদেশে কী রপ্তানি হবে, সে বিষয়ে সরকারের কঠোর নিয়ন্ত্রণ বহাল রয়েছে।
‘ড্রোন ডমিন্যান্স’ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের পরিচালিত শত কোটি ডলারের একটি কর্মসূচি। এতে বিভিন্ন নির্মাতার ছোট আকারের আক্রমণাত্মক ড্রোনকে যুদ্ধক্ষেত্রের অনুকূল ও প্রতিকূল পরিস্থিতি অনুকরণ করে বিভিন্ন পরীক্ষায় অংশ নিতে হয়।
এই প্রতিযোগিতার প্রথম পর্বে বিজয়ী হয়েছিল ইউক্রেনের ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান স্কাইফল এবং যুক্তরাজ্যের স্কাইকাটার-এর যৌথভাবে তৈরি একটি ড্রোন।
সূত্র: রয়টার্স
/অ