দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের সশস্ত্র বাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার মধ্যেও দেশটি তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন অব্যাহত রেখেছে এবং এখন পর্যন্ত ইরানের বিভিন্ন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রের অবস্থান শনাক্ত করতে পারেনি যুক্তরাষ্ট্র।
রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির বরাতে সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবোলফজল শেখারচি বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রতিটি পর্যায়েই, এমনকি সমঝোতা স্মারক কার্যকর হওয়ার পরও ইরান ক্ষেপণাস্ত্র ও হামলাকারী ড্রোন তৈরি করে গেছে।
তিনি বলেন, ‘উৎপাদন লাইন থেকে সরাসরি ক্ষেপণাস্ত্র অপারেশনাল ব্যবহারে পাঠানো হচ্ছে। একই সঙ্গে আমাদের মজুতও পুনরায় পূরণ করা হচ্ছে।’
শেখারচির দাবি, ব্যাপক গোয়েন্দা তৎপরতা চালিয়েও যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রের অবস্থান শনাক্ত করতে পারেনি।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের প্রত্যাশার তুলনায় যুক্তরাষ্ট্রের হামলা ইরান অনেক বেশি সহ্য করতে সক্ষম হয়েছে। গত মে মাসে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) মূল্যায়ন করেছিল, যুদ্ধের আগের তুলনায় ইরানের প্রায় ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্রের মজুত তখনও অক্ষত ছিল।
এদিকে ইরানের তৈরি অস্ত্র, বিশেষ করে ড্রোন, তুলনামূলক কম খরচে উৎপাদন করা সম্ভব হলেও সেগুলো প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত ব্যয় হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: আল-জাজিরা
/অ