দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হুথি বিদ্রোহীদের অবরোধের হুমকির মুখে লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালির দিকে যাওয়া একাধিক তেলবাহী জাহাজ গন্তব্য পরিবর্তন করেছে।
বাণিজ্যিক তথ্য বিশ্লেষণ প্রতিষ্ঠান ক্লেপলার বুধবার জানায়, বাব আল-মান্দেব প্রণালির উদ্দেশে যাত্রা করা অন্তত চারটি জাহাজ মাঝপথ থেকে ফিরে গেছে। লোহিত সাগরকে আরব সাগর ও ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্তকারী এই জলপথে এসব জাহাজের ‘প্রকৃত ইউ-টার্ন’-এর ঘটনা শনাক্ত করা হয়েছে।
হরমুজ প্রণালিতে অনিশ্চয়তার মধ্যে বাব আল-মান্দেব সৌদি আরবের তেল রপ্তানির গুরুত্বপূর্ণ বিকল্প পথ হয়ে উঠেছে। তবে হুথিরা সৌদি আরবের জাহাজগুলোকে এই প্রণালি ব্যবহার না করার হুঁশিয়ারি দিয়েছে।
ক্লেপলারের তথ্য অনুযায়ী, গত এক মাসে প্রতিদিন গড়ে প্রায় ৬২ লাখ ব্যারেল তেল এই পথ দিয়ে পরিবহন হয়েছে, যা বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ৬ শতাংশ। এর অধিকাংশই সৌদি আরবের তেল।
আরেক সামুদ্রিক বিশ্লেষণ প্রতিষ্ঠান উইন্ডওয়ার্ড ইন্টেলিজেন্স মঙ্গলবার জানায়, হুথিদের হুমকির কারণে বাব আল-মান্দেবমুখী পাঁচটি তেলবাহী জাহাজ ফিরে গেছে। এর মধ্যে চারটিতে সৌদি আরবের তেল ছিল।
পিকারিং এনার্জি পার্টনার্সের প্রধান বিনিয়োগ কর্মকর্তা ড্যান পিকারিং সতর্ক করে বলেছেন, বাব আল-মান্দেব প্রণালিতে পূর্ণ অবরোধ কার্যকর হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও প্রতি ব্যারেল ১০০ ডলারের ওপরে উঠে যেতে পারে।
সূত্র: সিএনএন
/অ