দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ইরানের শুল্ক আরোপের দাবি বিশ্ব অর্থনীতি এবং আন্তর্জাতিক নৌ-চলাচলের স্বাধীনতার জন্য ‘অত্যন্ত বিপজ্জনক দৃষ্টান্ত’ তৈরি করবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ এবং হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার ফলে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট নিয়ে ইতোমধ্যে বিশ্বের অনেক নেতা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
এ প্রসঙ্গে মার্কো রুবিও বলেন, ‘মধ্যপ্রাচ্যে যদি এমন একটি নজির তৈরি হয়, যেখানে একটি রাষ্ট্র আন্তর্জাতিক নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে জাহাজ চলাচলের জন্য শুল্ক আদায় করবে এবং শুল্ক না দিলে জাহাজে হামলার হুমকি দেবে, তাহলে তা অত্যন্ত বিপজ্জনক দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে। এমন নজির বিশ্বের অন্যান্য অঞ্চল, এমনকি এই অঞ্চলেও পুনরাবৃত্তি ঘটতে পারে।’
রুবিওর মতে, হরমুজ প্রণালিতে এ ধরনের পরিস্থিতি শুধু বৈশ্বিক অর্থনীতির জন্যই নয়, আন্তর্জাতিক নৌ-চলাচলের স্বাধীনতার নীতির জন্যও বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে।
সূত্র: আল-জাজিরা
/অ