দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক সপ্তাহের বেশি সময় ধরে পাল্টাপাল্টি হামলার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৩ শতাংশ বেড়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমে যাওয়ায় জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
রোববার আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৭৮ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও প্রায় ৩ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ৮৫ ডলার হয়েছে।
বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ যে হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়, সেখানে গত সপ্তাহে উত্তেজনা বৃদ্ধির পর জাহাজ চলাচল কমে গেছে। বুধবার ইরানের বন্দরগুলোর ওপর আবারও নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র।
নিরাপত্তা ঝুঁকির কারণে কিছু জাহাজ বিকল্প পথ হিসেবে ওমান উপকূল ব্যবহার করছে, যদিও সেই রুটকে তেহরান অনুমোদন দেয়নি।
তেলের পাশাপাশি গ্যাসোলিনের দামও বাড়ছে। তবে যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের জাতীয় গড় মূল্য এখনো প্রতি গ্যালনে ৪ ডলারের সামান্য নিচে, যা ৩ দশমিক ৯৯২ ডলার। যুদ্ধ শুরুর আগের তুলনায় বর্তমানে মার্কিন চালকদের গ্যাসোলিনের জন্য প্রায় ৩৪ শতাংশ বেশি খরচ করতে হচ্ছে।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাব পড়েছে শেয়ারবাজারেও। ডাও জোন্স, এসঅ্যান্ডপি ৫০০ এবং ন্যাসডাক—তিনটি প্রধান মার্কিন সূচকের ফিউচারই প্রায় ০.২ শতাংশ করে নিম্নমুখী হয়েছে।
এমএস/