দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেক্সিকোর দক্ষিণ উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১৭ জুলাই) আঘাত হানা এ ভূমিকম্পের পরপরই সংশ্লিষ্ট উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী গুয়াতেমালা ও এল সালভাদরেও।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস রাজ্যের পুয়ের্তো মাদেরো শহরের কাছে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হওয়ায় কম্পনের তীব্রতা বেশি অনুভূত হয়েছে।
ভূমিকম্পের পরপরই মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা (US Tsunami Warning System) সম্ভাব্য সুনামির ঝুঁকি বিবেচনায় ওই উপকূলীয় অঞ্চলের জন্য সতর্কবার্তা জারি করে। তবে তাৎক্ষণিকভাবে সুনামিতে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে, ভূমিকম্পের কম্পন মেক্সিকোর সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশগুলোতেও অনুভূত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী জানান, গুয়াতেমালা সিটির বিভিন্ন বহুতল ভবন তীব্রভাবে কেঁপে ওঠে।
এছাড়া এল সালভাদরের বিভিন্ন এলাকায়ও ভূমিকম্পটি স্পষ্টভাবে অনুভূত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো আনুষ্ঠানিক তথ্য এখনো প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং উপকূলীয় এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
এমএস/