দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু হলে সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ।
গোষ্ঠীটির কর্মকর্তা আবু মুজাহিদ আল-আসাফ এক বিবৃতিতে বলেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যদি যুদ্ধ শুরু হয়, তাহলে ইরাকি প্রতিরোধ বাহিনীর অংশগ্রহণ হবে তাৎক্ষণিক এবং নিশ্চিত।”
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ–এর বরাত দিয়ে তিনি আরও বলেন, “এই সিদ্ধান্ত আমাদের আদর্শগত অবস্থানের অংশ। এটি কোনো আলোচনার বিষয় নয়।”
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কাতাইব হিজবুল্লাহর এ বক্তব্য নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে।
সূত্র: আল জাজিরা
এমএস/