দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কাতারের উপহার দেওয়া নতুন বিমানে তুরস্ক ছাড়বেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরিবর্তে আঙ্কারা থেকে যুক্তরাজ্যের মিলডেনহল বিমানঘাঁটি পর্যন্ত তিনি ‘সাবেক এয়ার ফোর্স ওয়ান’ বিমানে ভ্রমণ করবেন।
বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, আন্তর্জাতিক পরিবেশে নতুন বিমানটির সক্ষমতা নিয়ে ব্যক্তিগতভাবে কিছু প্রশ্ন উঠেছে।
তবে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, যুক্তরাজ্যের মিলডেনহলে অবস্থানরত মার্কিন সেনাসদস্যদের নতুন বিমানটি ঘুরে দেখার সুযোগ করে দিতেই তিনি বিমান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন।
ট্রাম্প লিখেছেন, ‘সবাই খুব উচ্ছ্বসিত, এবং আমরা ভেবেছি তাদেরই প্রথমে বিমানটি দেখার সুযোগ পাওয়া উচিত।’
তিনি আরও বলেন, ‘পুরোনো দিনের কথা মনে করে আমরা তুরস্ক থেকে মিলডেনহলে সাবেক এয়ার ফোর্স ওয়ান বিমানেই যাব। এটি একটি ছোট যাত্রা, তবে আমাদের মহান সামরিক বীরদের বিমানবহরে যুক্ত হওয়া এই সুন্দর নতুন সংযোজনটি দেখার সুযোগ দেওয়ার জন্য এটি মূল্যবান।’
কাতারের দেওয়া নতুন বিমানটির আনুমানিক মূল্য ৪০ কোটি ডলার। বিমানটি নিয়ে এরই মধ্যে আইনি, নৈতিকতা ও জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উঠেছে।
যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি নিরাপদ, সুরক্ষিত এবং প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত।
অন্যদিকে পুরোনো বিমানটি ছিল ব্যাপকভাবে পরিবর্তিত বোয়িং ৭৪৭-২০০ মডেলের। এতে আকাশে জ্বালানি ভরার মতো বিশেষ সক্ষমতাসহ বিভিন্ন উন্নত প্রযুক্তি ছিল।
সূত্র: সিএনএন
/অ