• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

শ্রীলঙ্কার কারাগারে দুই দিনের দাঙ্গায় নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক
  ০৬ জুলাই ২০২৬, ১৯:৪৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলের নেগোম্বো কারাগারে দুই দিন ধরে চলা দাঙ্গায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন কারারক্ষী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বিবিসির খবরে বলা হয়েছে, উপকূলীয় শহর নেগোম্বোতে অবস্থিত কারাগারটিতে বন্দিদের দুটি গ্রুপের সংঘর্ষের মধ্য দিয়ে রোববার দাঙ্গার সূত্রপাত হয়।

অভিযোগ রয়েছে, দাঙ্গার সময় কয়েকজন বন্দি কারারক্ষীদের অস্ত্র দখল করে নেয়। রোববারই দুজন নিহত ও কয়েক ডজন আহত হন। পরে পুরুষ বন্দিদের পাশাপাশি পাশের ইউনিটে থাকা নারী বন্দিরাও মুক্তির দাবিতে কারাগারের ছাদে উঠে বিক্ষোভ করেন।

সোমবার নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে, যখন বন্দিরা কারাগারের প্রধান ফটক ভেঙে বের হওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হলে কারাগারের ভেতরে একাধিক গুলির শব্দ শোনা যায়।

প্রতিবেদন অনুযায়ী, কারাগারের ভেতরে মাদক পাচারসংক্রান্ত একটি তথ্য ফাঁসকে কেন্দ্র করেই এ সংঘর্ষের সূত্রপাত।

আহতদের নেগোম্বো হাসপাতাল ও কলম্বো ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন, অন্যরা ধারালো অস্ত্রের আঘাত ও গুরুতর জখম নিয়ে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, দাঙ্গার সময় কারাগারের একটি অংশের ছাদ ধসে পড়ায় কয়েকজন নারী বন্দিও আহত হয়েছেন।

ঘটনার সময় কারাগারের বাইরে বন্দিদের স্বজনরা ভিড় করেন। তাদের অভিযোগ, ভেতরে থাকা স্বজনদের অবস্থান বা তারা জীবিত না নিহত—এ বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কারাগারের বিভিন্ন অংশ তল্লাশি চলছে। পুলিশ সহায়তা চাওয়ার পর সেনাবাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে।

কারা বিভাগের মুখপাত্র এ সি গাজানায়েকে জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে কয়েকজন বন্দিকে অন্য কারাগারে স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিচার ও কারাগারবিষয়ক মন্ত্রী হর্ষণা নানায়াক্কারা ঘটনাটির তদন্ত করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

শ্রীলঙ্কার কারাগারগুলোতে মাঝে মধ্যে দাঙ্গার ঘটনা ঘটলেও সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিই সবচেয়ে প্রাণঘাতী। ২০২০ সালের ডিসেম্বরে দেশটির আরেকটি কারাগারে দাঙ্গায় ১১ জন নিহত এবং ১১৭ জন আহত হয়েছিলেন।

আরও পড়ুন

গাজার শাসন থেকে সরে দাঁড়াল হামাস

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

খামেনির শোক র‌্যালি, লোকে লোকারণ্য তেহরান

বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, রোববার পর্যন্ত শ্রীলঙ্কার কারাগারগুলোতে ৪১ হাজার ২৫০ বন্দি ছিলেন, যা কারাগারগুলোর ধারণক্ষমতার প্রায় চার গুণ।

সূত্র: বিবিসি

এমএস/

  • শ্রীলংকা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।