দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগের কারণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি তার বাবা, প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনির জানাজায় আনুষ্ঠানিকতায় অংশ নেয়ার সম্ভাবনা কম। এ তথ্য জানিয়েছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফেলো মোহাম্মদ এসলামি।
তিনি আল জাজিরাকে বলেন, আমি তা মনে করি না। কারণ এই মুহূর্তে ইরানিদের বিরুদ্ধে এবং নতুন সর্বোচ্চ নেতার বিরুদ্ধেও ইসরায়েলের আগ্রাসন নিয়ে অনেক উদ্বেগ রয়েছে।
এসলামি বলেন, ইসরায়েলিদের সম্পর্কে আমরা যা জানি, তা হলো তারা আন্তর্জাতিক আইনের কোনো নিয়মকানুনকে সম্মান করে না এবং প্রকাশ্যেই ইরানে বিভিন্ন ধরনের অভিযান পরিচালনার হুমকি দিচ্ছে।
তিনি আরও বলেন, ইসরায়েল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অন্তর্বর্তী সমঝোতাকে নস্যাৎ করতে চায় এবং এ ধরনের কর্মকাণ্ড ইরানে পরিচালনা করতে চায়। তাই আমার মনে হয়, নতুন সর্বোচ্চ নেতার জন্য এই মুহূর্তে প্রকাশ্যে এ ধরনের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার উপযুক্ত সময় নয়।
কেএম