দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আত্মহত্যা করার প্রবণতা বেড়েছে যুক্তরাষ্ট্রে। ২০২২ সালে সবেচেয়ে বেশি আত্মহত্যা দেখেছে দেশটি। গত বছর যুক্তরাষ্ট্রে ৪৯ হাজারের বেশি মানুষ আত্মহত্যা করেছেন।
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বৃহস্পতিবার (১০ আগস্ট) নতুন তথ্য পোস্ট করে জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্রে আত্মহত্যা সাধারণ ঘটনা হয়ে উঠেছে।
খবর: আল জাজিরার।
দেশটিতে ২০০০ সালের পর ধারাবাহিকভাবে আত্মহত্যার সংখ্যা বাড়তে থাকে। ২০১৮ সালে এই সংখ্যা ১৯৪১ সালের পর সর্বোচ্চ হয়। ওই বছর ৪৮ হাজারের বেশি মানুষ আত্মহত্যা করে।
২০১৯ ও ২০২০ সালে আত্মহত্যায় মৃতের সংখ্যা কিছুটা কমে। কিন্তু ২০২১ সালে আবার বেড়ে যায়। সর্বশেষ ২০২২ সালে ৪৯ হাজার ৪৪৯ জন মানুষ যুক্তরাষ্ট্রে আত্মহত্যা করেন।
সিডিসির প্রকাশিত তথ্যে দেখা গেছে, ২০২২ সালের মোট আত্মহত্যার ৭৯ শতাংশই পুরুষ।
জেডএ