• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

রুশ হামলার একদিন পর ফের ইউক্রেনে প্রাণহানি, পাল্টা হামলা অব্যাহত কিয়েভের

আন্তর্জাতিক ডেস্ক
  ০৩ জুলাই ২০২৬, ১৬:০৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাশিয়ার চলমান হামলায় ইউক্রেনে আরও অন্তত চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। রাজধানী কিয়েভে চলতি বছরের সবচেয়ে প্রাণঘাতী হামলার একদিন পর শুক্রবার নতুন করে এই হামলার ঘটনা ঘটেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ইউক্রেনের সীমান্তবর্তী সুমি অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেহ হ্রিহোরভ জানান, একটি আবাসিক ভবনে রুশ ড্রোন হামলায় দুই নারী, এক বৃদ্ধ এবং এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

অন্যদিকে, দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের শিল্পনগরী ক্রিভি রিহে ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন আহত হয়েছেন। শহরের প্রতিরক্ষা পরিষদের প্রধান ওলেক্সান্দর ভিলকুল জানান, আহত দুই নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও বলেন, হামলায় নয়টি আবাসিক ভবন, একটি বিদ্যালয়, একটি প্রতিষ্ঠান, কয়েকটি দোকান, গ্যারেজ এবং প্রায় ১০টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি দুটি আবাসিক ভবনে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মশহর ক্রিভি রিহ যুদ্ধ শুরুর পর থেকে বারবার রুশ হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

এর আগের রাতে রাজধানী কিয়েভে বড় ধরনের রুশ হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩০ জনে পৌঁছেছে। এ হামলাকে চলতি বছরে রাজধানীতে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে উল্লেখ করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। নিহতদের স্মরণে শুক্রবার কিয়েভে শোক দিবস পালন করা হচ্ছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বেসামরিক মানুষ ও স্থাপনায় হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। তার মুখপাত্র স্তেফান দুজারিক বলেন, বেসামরিক মানুষ ও অবকাঠামোর ওপর হামলা আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

তবে ক্রেমলিন জানিয়েছে, তারা কিয়েভের ওপর আরও চাপ বাড়াবে এবং নিজেদের অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেয়নি।

ইউক্রেনের বিমান বাহিনীর দাবি, রাশিয়া ছোড়া ৪৯৬টি ড্রোনের মধ্যে ৪৭৬টি এবং ৭৪টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৪৮টি ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছিল।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব দেওয়ার ঘোষণা দিয়েছেন।

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, সাম্প্রতিক রুশ হামলার জবাব ইউক্রেন ‘অবশ্যই’ দেবে। তার অভিযোগ, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘদিন ধরেই এই ব্যাপক হামলার প্রস্তুতি নিচ্ছিলেন।

অন্যদিকে ইউক্রেনও রাশিয়ার সীমান্তবর্তী এলাকায় ড্রোন হামলা অব্যাহত রেখেছে। শুক্রবার ভোরে বেলগোরোদ ও ব্রিয়ানস্ক অঞ্চলে পৃথক হামলায় অন্তত দুজন নিহত হন। বেলগোরোদের মেয়র ভ্যালেন্তিন দেমিদভ জানান, ড্রোন হামলায় আহত এক নারী গাড়ির ভেতর মারা যান। হামলায় শহরের পানি ও বিদ্যুৎ সরবরাহও বিঘ্নিত হয়েছে।

আরও পড়ুন

পরিবারের ৪ সদস্যের দাফনও হবে খামেনির সঙ্গে

রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় স্মোলেনস্ক অঞ্চলেও ইউক্রেনের ড্রোন হামলায় একটি শিল্পপ্রতিষ্ঠানে আগুন লাগে। তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা

/অ

  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
  • নিহত
এ সম্পর্কিত আরও খবর
পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪০
পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪০
​​​​​​​গাজায় হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহতের দাবি ইসরায়েলের
​​​​​​​গাজায় হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহতের দাবি ইসরায়েলের
পাবনায় বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত
পাবনায় বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত
ভোলায় কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
ভোলায় কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।