দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের নিহত সাবেক সর্বোচ্চ নেতা খামেনির জানাজায় অংশ নিতে ইরানে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নাকভি।
ইরানে পৌঁছে তিনি দেশটিকে পাকিস্তানের ‘দ্বিতীয় বাড়ি’ বলে উল্লেখ করেন।
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি জানান, শনিবার অনুষ্ঠিতব্য খামেনির জানাজায় ১০০টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।
জানাজার অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফেরও।
পাকিস্তানে কয়েক কোটি শিয়া মুসলিম বসবাস করেন, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ।
তাদের অনেকেই খামেনিকে নিজেদের আধ্যাত্মিক নেতা হিসেবে মনে করতেন। তার হত্যাকাণ্ডের পর পাকিস্তানের বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এসব বিক্ষোভে অন্তত ২৩ জন নিহত হন।
সূত্র: আল-জাজিরা
/অ