দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লেবাননের রাজধানী বৈরুতে সফররত সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানী জানিয়েছেন, প্রয়োজনে হিজবুল্লাহর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত সিরিয়া।
সফরের সময় তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন, প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এবং পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গে বৈঠক করেন। নাবিহ বেরি হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।
সিরিয়ার বর্তমান ক্ষমতাসীনদের সঙ্গে হিজবুল্লাহর সম্পর্ক দীর্ঘদিন ধরে বৈরী ছিল। সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষে সিরিয়ায় হিজবুল্লাহ সক্রিয়ভাবে অংশ নেয় এবং এর বিরুদ্ধে যুদ্ধেও জড়িত ছিল দেশটির বর্তমান শাসকরা। ফলে দুই পক্ষের মধ্যে এটি সম্ভাব্য প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ হতে পারে।
লেবাননের জাতীয় বার্তা সংস্থার বরাতে আল-শাইবানী বলেন, ‘যদি প্রয়োজন হয়, তাহলে সিরিয়া হিজবুল্লাহ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত।’
তার এই সফর এমন সময়ে হচ্ছে যখন দামেস্ক বারবার বলছে, তারা লেবাননে কোনো সামরিক হস্তক্ষেপ চায় না। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হিজবুল্লাহবিরোধী অবস্থান আরও কঠোর করার চাপও রয়েছে সিরিয়ার ওপর।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার বলেছেন, সিরিয়া চাইলে হিজবুল্লাহকে ‘নিয়ন্ত্রণে আনতে’ পারে। পাশাপাশি তিনি লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীকে পুরোপুরি দমন করতে ইসরায়েলের ব্যর্থতার সমালোচনাও করেছেন।
সূত্র: আল-জাজিরা
/অ