দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জার্মানির উত্তরাঞ্চলের একটি যুবকল্যাণ কেন্দ্রে বন্দুক হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীসহ দুজনকে আটক করেছে পুলিশ।
সোমবার হামবুর্গ বন্দরনগরের কাছে স্টাডে শহরের একটি যুবকল্যাণ কেন্দ্রে এ ঘটনা ঘটে। তবে হামলার উদ্দেশ্য এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশের এক মুখপাত্র জানান, আটক দুজনের মধ্যে একজনকে প্রধান সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে। তবে অপর ব্যক্তির ভূমিকা এখনো স্পষ্ট নয়। এ ঘটনায় অন্য কোনো সন্দেহভাজন পলাতক নেই বলেও জানিয়েছে পুলিশ।
হামলায় কতজন আহত হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহত পাঁচজনই প্রাপ্তবয়স্ক ছিলেন।
পুলিশের ধারণা, স্টাডে শহরের প্রায় ৫০ হাজার জনসংখ্যার একটি যুবকল্যাণ কেন্দ্রে হামলার ঘটনা ঘটে। ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞ ও সাদা পোশাকের পুলিশ সদস্যরা আলামত সংগ্রহ করেন।
প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হলেও পরে পুলিশ জানায়, সাধারণ মানুষের জন্য আর কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।
স্থানীয় সংবাদমাধ্যম ফোকাস অনলাইন-এর খবরে বলা হয়েছে, এক প্রত্যক্ষদর্শী হামলার পর এক নারী ও এক পুরুষকে গাড়িতে করে পালানোর চেষ্টা করতে দেখেন। পরে পুলিশ তাদের আটক করে।
যুক্তরাষ্ট্রের তুলনায় জার্মানিতে গণগুলির ঘটনা তুলনামূলকভাবে বিরল হলেও সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে কয়েকটি আলোচিত হামলার ঘটনা ঘটেছে।
২০২৩ সালে হামবুর্গে একটি জেহোভাস উইটনেস উপাসনালয়ে বন্দুকধারীর হামলায় ছয়জন নিহত হন। পরে হামলাকারী আত্মহত্যা করেন। এর আগে ২০১৬ সালে মিউনিখে ইরানি বংশোদ্ভূত ১৮ বছর বয়সী এক জার্মান তরুণের বন্দুক হামলায় অন্তত নয়জন নিহত হন।
সূত্র: রয়টার্স
এমএস/