• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

পাল্টাপাল্টি হামলার পর উত্তেজনা কমানোর বিষয়ে সমঝোতায় যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক
  ২৯ জুন ২০২৬, ১৯:৪৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাল্টাপাল্টি হামলার পর উত্তেজনা প্রশমনে ‘স্ট্যান্ড ডাউন’ বা সামরিকভাবে পিছু হটার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতায় পৌঁছেছে বলে মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় সাম্প্রতিক হামলার পর উভয় দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছিল।

মার্কিন ওই কর্মকর্তা বিবিসির সহযোগী সংবাদমাধ্যম সিবিএস নিউজকে জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক থাকবে এবং যুদ্ধের স্থায়ী অবসানে একটি চুক্তি নিয়ে আলোচনা অব্যাহত থাকবে।

তবে সোমবার ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন, চলতি সপ্তাহে কোনো কারিগরি বৈঠকের পরিকল্পনা নেই। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের অনুরোধে মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় দুই দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘ইরান বৈঠকের অনুরোধ করেছে। আগামীকাল দোহায় সেই বৈঠক অনুষ্ঠিত হবে।’ তবে এ বিষয়ে তিনি আর কোনো বিস্তারিত জানাননি।

গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরান ১৪ দফার একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করে। এতে সব ফ্রন্টে সামরিক অভিযান ‘তাৎক্ষণিক ও স্থায়ীভাবে’ বন্ধ করার বিষয়ে সম্মত হয় দুই দেশ।

সমঝোতার অংশ হিসেবে ইরান ৬০ দিনের জন্য কোনো ধরনের ফি ছাড়াই বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করার প্রতিশ্রুতি দেয়।

তবে যুদ্ধবিরতির দুই সপ্তাহও না পেরোতেই তা হুমকির মুখে পড়ে। গত বৃহস্পতিবার হরমুজ প্রণালিতে একটি মালবাহী জাহাজে ইরানের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর আবারও সংঘাত শুরু হয়।

এর জবাবে সপ্তাহান্তে ইরানের বিভিন্ন উপকূলীয় লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, বাণিজ্যিক নৌপরিবহনের ওপর ‘অব্যাহত হামলার’ প্রতিক্রিয়াতেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার ইরান পাল্টা জবাবে কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। তবে যুক্তরাষ্ট্রের দাবি, এসব হামলা লক্ষ্যভেদ করতে পারেনি এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।

বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর কার্যত বন্ধ করে দেয় তেহরান।

এদিকে শুক্রবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননও একটি কাঠামোগত শান্তি চুক্তিতে সই করে। তবে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনী ও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সংঘর্ষ চলতে থাকায় সেই যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

হিজবুল্লাহর নেতা ওই চুক্তি প্রত্যাখ্যান করে লেবানন সরকারের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার অভিযোগ তুলেছেন।

চুক্তি স্বাক্ষরের দুই দিন পর রোববার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ব্যবহৃত ২০০ মিটার দীর্ঘ একটি সুড়ঙ্গে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের দাবি, সুড়ঙ্গটিতে শত শত অস্ত্র মজুত ছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের এক যৌথ বিবৃতিতে বলা হয়, হামলার আগে যুক্তরাষ্ট্রকে বিষয়টি অবহিত করা হয়েছিল।

আরও পড়ুন

মঙ্গলবার দোহায় ইরানের সঙ্গে বৈঠক হবে: ট্রাম্প

হিজবুল্লাহর ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করল ইসরায়েল

বাহরাইনকে কঠোর ও শক্তিশালী ব্যবস্থা নেওয়ার বার্তা দিলো ইরান

তেহরানের দাবি, লেবাননে সংঘাত বন্ধ না হলে বৃহত্তর যুদ্ধবিরতি কার্যকর রাখা কঠিন হবে।

সূত্র: বিবিসি

এমএস/

  • যুক্তরাষ্ট্র
  • ইরান
এ সম্পর্কিত আরও খবর
কাতারে জব্দ সম্পদের ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান: প্রেসিডেন্ট
কাতারে জব্দ সম্পদের ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান: প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রের সঙ্গে এ সপ্তাহে বৈঠক নয়: ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে এ সপ্তাহে বৈঠক নয়: ইরান
মঙ্গলবার দোহায় ইরানের সঙ্গে বৈঠক হবে: ট্রাম্প
মঙ্গলবার দোহায় ইরানের সঙ্গে বৈঠক হবে: ট্রাম্প
বাহরাইনকে কঠোর ও শক্তিশালী ব্যবস্থা নেওয়ার বার্তা দিলো ইরান
বাহরাইনকে কঠোর ও শক্তিশালী ব্যবস্থা নেওয়ার বার্তা দিলো ইরান
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।