দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবফ আবারও দাবি করেছেন, হরমুজ প্রণালী ভবিষ্যতে তেহরানের তত্ত্বাবধানে পরিচালিত হবে। ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি নিরসনের লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনার পর তিনি এ মন্তব্য করেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, আলোচনার পর গালিবফ বলেন, ‘হরমুজ প্রণালী আর কখনো তার যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে না এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি ইসলামিক প্রজাতন্ত্র ইরানের অধীনে পরিচালিত হবে।’
টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, সুইজারল্যান্ডের বার্গেনস্টকে অনুষ্ঠিত আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে।
তিনি বলেন, ‘আমার মতে এই সফরে ভালো সাফল্য এসেছে, বিশেষ করে প্রণালী বিষয়ক আলোচনা, লেবানন পরিস্থিতি, তেল ছাড় এবং জব্দকৃত তহবিল ছাড়ের বিষয়ে।’
এর আগে গত রোববার সুইজারল্যান্ডে অনুষ্ঠিত প্রথম দফা আলোচনার পর ইরান ও যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ নৌপথটি নিরাপদ রাখার পাশাপাশি লেবাননে সংঘাত কমাতে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে সম্মত হয়েছে বলে মধ্যস্থতাকারীরা জানান।
এদিকে, সোমবার যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করেছে বলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন। চুক্তির অংশ হিসেবে তেহরান ওয়াশিংটনের কাছ থেকে নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং জব্দকৃত সম্পদ ছাড় পাওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে জানা গেছে।
এমএস/