দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজ দুর্নীতির অভিযোগে বিচারের মুখে পড়েছেন। আদালত তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন।
শনিবার (২০ জুন) স্পেনের এক আদালত এ নির্দেশ দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
বিচারক হুয়ান কার্লোস পেইনাতো গোমেজকে পাসপোর্ট জমা দিতে বলেছেন। মামলার রায় না হওয়া পর্যন্ত প্রতি মাসে দুবার আদালতে হাজিরা দিতে হবে তাঁকে। নিষেধাজ্ঞা কার্যকর করতে সব সীমান্ত ও বিমানবন্দরে নির্দেশনা জারি করা হয়েছে।
গত এপ্রিলে বিচারক পেইনাতো গোমেজের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, ব্যবসায়িক লেনদেনে দুর্নীতি ও তহবিলের অপব্যবহারের অভিযোগ আনেন। তদন্তে দেখা হয়, তিনি প্রধানমন্ত্রীর স্ত্রী হিসেবে পদমর্যাদা ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিল করেছেন কি না। মাদ্রিদের কমপ্লুটেন্স ইউনিভার্সিটিতে বিশেষ অধ্যাপক পদ গঠন ও পরিচালনায় প্রভাব খাটানো এবং সরকারি সম্পদ ব্যবহারের অভিযোগও রয়েছে।
গোমেজ ও প্রধানমন্ত্রী সানচেজ উভয়ই অভিযোগ অস্বীকার করেছেন। সানচেজ এটিকে ডানপন্থীদের সরকারকে দুর্বল করার প্রচেষ্টা বলে উড়িয়ে দিয়েছেন। বিরোধী দলগুলো তাঁর পদত্যাগ দাবি করেছে। মামলার বিচারের তারিখ এখনও নির্ধারিত হয়নি।
সুত্র-বার্তা সংস্থা এএফপি
এমএম/