দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসরাইলের এক মন্ত্রীর ‘লেবাননকে জ্বালিয়ে দিতে হবে’ মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি ওই মন্তব্যকে ইসরাইল সরকারের ‘স্থায়ী যুদ্ধের মানসিকতার’ প্রতিফলন বলে অভিহিত করেছেন।
শুক্রবার ইসরাইলের ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির হিজবুল্লাহর হামলায় চার ইসরাইলি সেনা নিহত হওয়ার পর বলেন, ‘পুরো লেবাননকে জ্বলতে হবে’।
এর জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, ‘এটি কোনো উন্মাদ ব্যক্তির র্যান্ট নয়। এটি ইসরাইলি শাসনের জাতীয় নিরাপত্তা মন্ত্রীর প্রকাশ্য মন্তব্য।’
তিনি আরও বলেন, এই ধরনের বক্তব্য ইসরাইল সরকারের যুদ্ধ উসকে দেওয়ার নীতিকেই প্রমাণ করে।
এ ঘটনার পর ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনাকেও ঝুঁকির মুখে ফেলতে পারে, যেখানে লেবাননে সংঘাত বন্ধের বিষয়টি গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে রয়েছে।
এদিকে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সুইজারল্যান্ডে নতুন দফা আলোচনায় বসার আগে লেবাননে সহিংসতা বন্ধের নিশ্চয়তা চেয়েছে বলে এক কূটনীতিক জানিয়েছেন।
সূত্র: সিএনএন
এমএস/