দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হওয়ার পর নতুন করে আশার আলো দেখছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রত্যাশা, ইরান ইস্যু এখন অনেকটাই পেছনে চলে যাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ইউক্রেন-রাশিয়া যুদ্ধের দিকে পূর্ণ মনোযোগ দেবেন।
ফেব্রুয়ারির শেষ দিকে ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগে তার প্রতিনিধিরা প্রায় একই সময়ে ইরান ও ইউক্রেন—দুই ইস্যুতেই পৃথক আলোচনা চালাচ্ছিলেন। তবে যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেন-সংক্রান্ত আলোচনা কার্যত স্থগিত হয়ে যায়।
এদিকে জ্বালানির দাম বেড়ে যাওয়া এবং রুশ তেলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল করার কারণে ইউক্রেন অভিযোগ করে, এসব পদক্ষেপ রাশিয়ার যুদ্ধ তহবিলকে আরও শক্তিশালী করছে।
শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে নিজেদের ঘাঁটি ও মিত্রদের সুরক্ষায় মনোযোগী হওয়ায় যুক্তরাষ্ট্র ইউক্রেন থেকে গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা সরঞ্জামের একটি অংশও সরিয়ে নেয়।
বর্তমানে কিয়েভের আশা, ট্রাম্প ইরান সংঘাতকে অতীতের বিষয় হিসেবে বিবেচনা করে ফের ইউক্রেন সংকট সমাধানে সক্রিয় ভূমিকা নেবেন।
ইউক্রেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ভাদিম প্রিস্তাইকো বলেন, ‘আমরা বিশ্বাস করি, এখন প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেন-রাশিয়া যুদ্ধে আবারও আরও স্বাধীনভাবে সম্পৃক্ত হতে পারবেন। আমাদের তার উপস্থিতি প্রয়োজন।’
এর আগে জি-৭ সম্মেলনে ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এই নেতার সঙ্গে বৈঠকের সুযোগ পান ইউক্রেনের প্রেসিডেন্ট।
জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, তিনি অতিরিক্ত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুরোধ জানিয়েছেন এবং ট্রাম্প সে বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।
একই সঙ্গে জেলেনস্কির জন্য আরও একটি আশাব্যঞ্জক বার্তা আসে ট্রাম্পের কাছ থেকে। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, খুব শিগগিরই রুশ তেলের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করা সম্ভব হবে।
সূত্র : বিবিসি
/অ