• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

মায়ের ছবি বদলে বাবার পেনসনের ১৬ লাখ টাকা তুললেন মোহসিনা

দেশ টিভি ডেস্ক
  ০৯ আগস্ট ২০২৩, ১৭:৫৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

মৃত বাবার স্ত্রী অথ্যাৎ নিজের মা সেজে ১০ বছর ধরে পেনশন তুলেছেন এক নারী। ওই ব্যক্তির স্ত্রী মারা যাওয়ার পর পেনশন তোলার জন্য নিজের মায়ের পরিচয়ের জায়গায় অভিযুক্ত নারী নিজের ছবি ব্যবহার করেছেন। আর এভাবে গত ১০ বছরে মৃত বাবার স্ত্রী সেজে পেনশন তুলে নিয়েছেন তিনি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তবে এই নারীর এমন অপকর্ম ফাঁস করে দিয়েছেন তার সাবেক স্বামী। পরে জালিয়াতির অভিযোগে ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঞ্চল্যকর জালিয়াতির এই ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের আলিগঞ্জ এলাকায়।

দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, অভিযুক্ত নারীর নাম মোহসিনা পারভেজ। আলিগড়ের বাসিন্দা ওয়াজাহাত উল্লাহ খানের মেয়ে তিনি। সরকারি চাকরি থেকে ওই ব্যক্তি ১৯৮৭ সালের ৩০ নভেম্বর অবসরে যান। ২০১৩ সালের ২ জানুয়ারি মারা যান তিনি। স্বামীর মৃত্যুর কয়েক বছর আগে মারা যান স্ত্রী সাভিয়া বেগমও।

সোমবার আদালত এই জালিয়াতির ঘটনায় মোহসিনা পারভেজকে গ্রেপ্তার ও পুলিশি হেফাজতে নেওয়ার নির্দেশ দেয়। পরে পুলিশ গ্রেপ্তার করে তাকে।

মামলার নথিতে বলা হয়েছে, ওয়াজাহাত উল্লাহ খানের মেয়ে মোহসিনা নিজেকে তার বাবার স্ত্রী হিসেবে দেখানোর জন্য ভুয়া কাগজপত্র ব্যবহার করেছেন। ভুয়া কাগজপত্রের মাধ্যমে গত এক দশক ধরে মৃত বাবার স্ত্রী সেজে পেনশন তুলে নিয়েছেন তিনি।

এখন পর্যন্ত ওই নারী ১২ লাখ রুপির (বাংলাদেশি টাকায় ১৫ লাখ ৮৫ হাজার টাকা) বেশি পেনশন পেয়েছেন বলে স্থানীয় সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

২০১৭ সালে ফারুক আলীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মোহসিনা পারভেজ। বিয়ের পর থেকে তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। যা এক পর্যায়ে বিচ্ছেদে রূপ নেয়।

কর্মকর্তারা বলেছেন, মোহসিনার বেআইনিভাবে পেনশন তুলে নেওয়ার বিষয়ে জানতেন তার স্বামী ফারুক। গত বছর স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর এই ঘটনা ফাঁস করে দেন তিনি।

আলিগঞ্জের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের প্রাথমিক তদন্তে দেখা যায়, মোহসিনা পেনশন আবেদনে চতুরতার সঙ্গে তার মায়ের নাম এবং নিজের ছবি ব্যবহার করে কর্তৃপক্ষের চোখে ধুলা দিয়েছেন।

মোহসিনার ওই আবেদন সরকারি অফিসের একজন কেরানি ও একজন কনস্টেবল সত্যায়ন করেছিলেন। পরে চূড়ান্ত অনুমোদনের জন্য সেটি জেলা রাজস্ব বিভাগের কাছে পাঠানো হয়।

জালিয়াতির এই ঘটনায় মোহসিনার বিরুদ্ধে আলিগঞ্জ থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।

পুলিশ বলছে, ওই নারীর আবেদন অনুমোদনকারী কর্মকর্তাদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অলোক কুমার বলেছেন, তদন্তে অভিযুক্তের পেনশন আবেদনের যাচাইবাছাই ও অনুমোদনের প্রক্রিয়ায় উল্লেখযোগ্য ত্রুটি ধরা পড়েছে। অভিযুক্তের সঙ্গে কোনও কর্মকর্তার যোগসাজশ পাওয়া গেলে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেডএ

  • বাবা
  • মা
  • মেয়ে
  • desh tv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
জাফরউল্যাহ তৃতীয়বারের মতো নৌকা ডুবাইতে যাচ্ছেন: নিক্সন
জাফরউল্যাহ তৃতীয়বারের মতো নৌকা ডুবাইতে যাচ্ছেন: নিক্সন
খালি ফোন দেবেন, নিজে এসে ভাতা কার্ড দেব: মাহি
খালি ফোন দেবেন, নিজে এসে ভাতা কার্ড দেব: মাহি
‘মার্কিন শ্রমনীতিতে পোশাক শিল্পে নেতিবাচক প্রভাবের আশঙ্কা’
‘মার্কিন শ্রমনীতিতে পোশাক শিল্পে নেতিবাচক প্রভাবের আশঙ্কা’
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।