দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের বিরুদ্ধে চালানো ‘আত্মরক্ষামূলক’ সামরিক অভিযান সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। হরমুজ প্রণালির কাছে মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে সেন্টকম জানায়, মার্কিন বাহিনীর বিরুদ্ধে এবং আঞ্চলিক জলসীমা দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোর ওপর সাম্প্রতিক হামলার ‘সমানুপাতিক জবাব’ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
সেন্টকমের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ও নৌবাহিনীর যুদ্ধবিমান থেকে নির্ভুল অস্ত্র ব্যবহার করে হরমুজ প্রণালির নিকটবর্তী ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং নজরদারি রাডার স্থাপনায় হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের বাহিনী এখনো সতর্ক অবস্থানে রয়েছে এবং ইরানের অযৌক্তিক আগ্রাসন মোকাবিলায় প্রতিরক্ষামূলক প্রস্তুতি বজায় রেখেছে।’
তবে অ্যাপাচি হেলিকপ্টারটি কীভাবে ভূপাতিত হয়েছে কিংবা হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে সেন্টকম বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: আল জাজিরা
এমএস/