দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি আরবের আল-খারজ বিমান ঘাঁটিতে হামলা চালানোর অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি একজন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ওই সামরিক কর্মকর্তা জানিয়েছেন, আল-খারজ বিমান ঘাঁটিতে ইরান কোনো গুলি চালায়নি। মূলত বিমান ঘাঁটিটিতে বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে ইরান এই আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করল।
এর আগে, সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ আল-খারজ গভর্নরেটে বিপদের আশঙ্কা জানিয়ে একটি সতর্কবার্তা জারি করেছিল।
অপরদিকে লেবাননে সামরিক অভিযান বন্ধ না করায় ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। টেলিগ্রামে ইসরায়েলি সেনাবাহিনীর এক পোস্টে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার (৭ জুন) রাত প্রায় ১০টার দিকে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে কয়েক দফা হামলা চালানো হয়। হামলার কারণে দেশজুড়ে বিভিন্ন স্থানে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ‘এ পর্যন্ত ইরান থেকে নিক্ষেপ করা সব ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছে।’ হামলা শুরুর প্রায় এক ঘণ্টা পর নাগরিকদের নিরাপদ আশ্রয়স্থল থেকে বের হওয়ার অনুমতি দেয় হোম ফ্রন্ট কমান্ড।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে তারা। ইরানি গণমাধ্যমে এই হামলাকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিশোধ হিসেবে উল্লেখ করা হয়।
সূত্র: মিডল ইস্ট আই
কেএম