দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শান্তি চুক্তি এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে বলে জানিয়েছেন ইরানের এক শীর্ষ কর্মকর্তা। দেশটির সুপ্রিম লিডারের সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই বলেছেন, আলোচনার অগ্রগতি বর্তমানে পুরোপুরি স্থবির হয়ে আছে এবং এর সমাধান করতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।
শুক্রবার (৫ জুন) সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চুক্তির মূল বিষয়গুলোর একটি হলো ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার অর্থ ছাড়। তার দাবি, এই অর্থ ছাড় দিলে দুই দেশের মধ্যে আস্থার নতুন অধ্যায় শুরু হতে পারে।
রেজাই জানান, ইরান প্রথম ধাপে ১২ বিলিয়ন ডলার এবং পরবর্তী ধাপে আরও ১২ বিলিয়ন ডলার ছাড়ের দাবি জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মনে করছেন, এই মুহূর্তে অর্থ ছাড় দিলে ইরানের ওপর থাকা কূটনৈতিক চাপ কমে যাবে।
তিনি বলেন, ‘আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পকে এটি ভাঙতে হবে। সিদ্ধান্ত এখন তার হাতেই।’
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধ পুনরায় শুরু হলে ইরান পারস্য উপসাগর ছাড়িয়ে ভারত মহাসাগর, বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর এবং ভূমধ্যসাগর পর্যন্ত সামরিক অভিযান বিস্তৃত করতে পারে।
ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সম্ভাব্য বৈঠক প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি তা নাকচ করে দেন এবং বলেন, বর্তমান পরিস্থিতিতে এমন কোনো বৈঠক সম্ভব নয়।
সূত্র: সিএনএন
এমএস/