দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো না গেলে ফের হামলা শুরু করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ।
শনিবার (৩০ মে) সিঙ্গাপুরে এক বক্তব্যে তিনি বলেন, ‘প্রয়োজনে ফের অভিযান শুরু করার সক্ষমতা আমাদের রয়েছে। আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত।’
তিনি জানান, যুক্তরাষ্ট্রের সামরিক মজুদ পর্যাপ্ত এবং বিশ্বজুড়ে যেকোনো অভিযান পরিচালনার জন্য দেশটি শক্ত অবস্থানে রয়েছে।
এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে হেগসেথ বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের সংঘাতে জড়িত থাকলেও এ অঞ্চলের প্রতি মনোযোগ কমায়নি। ‘আমরা একসঙ্গে একাধিক বিষয় পরিচালনা করতে পারি,’ বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র তার প্রতিরক্ষা উৎপাদন ক্ষমতা বাড়াচ্ছে, যাতে প্রয়োজনীয় অস্ত্র ও গোলাবারুদ দ্রুত উৎপাদন সম্ভব হয় এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে সামরিক পরিকল্পনা বাস্তবায়ন করা যায়।’
পেন্টাগন প্রধান জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে একটি বড় ধরনের চুক্তি চান, যাতে দেশটি পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।
এর আগে ট্রাম্প জানান, তিনি হোয়াইট হাউসে একটি নিরাপদ কক্ষে বৈঠক করে ইরান যুদ্ধ শেষ করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। প্রস্তাবিত পরিকল্পনায় চলমান অস্থায়ী যুদ্ধবিরতি আরও ৬০ দিন বাড়ানোর কথা রয়েছে, যাতে স্থায়ী সমাধানের পথ তৈরি হয়।
এদিকে চলমান সংঘাতে হাজারো মানুষের মৃত্যু হয়েছে এবং হরমুজ প্রণালির কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারেও প্রভাব পড়েছে।
/অ