দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ মে) তাকে ৮০ লাখ টাকা সহ আটক করা হয় বলে জানায় পুলিশ।
পুলিশের দাবি অনুযায়ী, পরদিন বুধবার তার ঘনিষ্ঠ বন্ধু শামীম গাজীর পাটখেত থেকে পাঁচটি বস্তায় লুকিয়ে রাখা আরও দুই কোটি ২৪ লাখ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অর্থের উৎস নিয়ে তদন্ত চলছে।
স্থানীয় সূত্রের অভিযোগ, দীপঙ্কর ভট্টাচার্যের কাছে আরও অবৈধ অর্থ ও সোনার গয়না থাকতে পারে। সেইসব সম্পদও উদ্ধারের দাবি জানিয়েছেন তারা। অভিযোগে বলা হয়, পৌরসভার বিভিন্ন প্রকল্প আবাসন প্রকল্প, রেশন কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার, বেকার ভাতা, বিধবা ও বয়স্ক ভাতা ইত্যাদি ক্ষেত্রে সুবিধা দিতে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
স্থানীয়দের আরও দাবি, তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার আগে দীপঙ্কর ভট্টাচার্য রাজমিস্ত্রির কাজ করতেন এবং স্কুটার চালাতেন। পরে রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠার পর তিনি বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন।
এদিকে অভিযোগের পর পশ্চিমবঙ্গে রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগে তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হোক। তবে এ বিষয়ে প্রশাসন বা অভিযুক্তের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
জে আই