দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লেবানন সীমান্তের কাছে উত্তর ইসরাইলে হিজবুল্লাহর একটি বিস্ফোরকবাহী ড্রোন বিস্ফোরিত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে বলা হয়েছে, ড্রোনটি সীমান্তবর্তী এলাকায় আঘাত হানে এবং বিস্ফোরিত হয়।
অন্যদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননের জোটার আল-শারকিয়া এলাকায় অগ্রসরমান ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট, আর্টিলারি এবং ‘ডাইভ-বোম্বিং এয়ারক্রাফট’ ব্যবহার করে হামলা চালিয়েছে।
হিজবুল্লাহ আরও দাবি করেছে, সকাল ৮টা ৪৫ মিনিটে একটি মেরকাভা ট্যাঙ্ক ‘আবাবিল ডাইভ-বোম্বার’ দিয়ে ধ্বংস করা হয়েছে এবং ওই এলাকায় এখনো সংঘর্ষ চলছে।
এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা
এমএস/