দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় একটি অবৈধ স্বর্ণখনি ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ প্রশাসন।
শনিবার (২৩ মে) ভোরে রাজধানী লুয়ান্ডার উত্তর-পূর্বে অবস্থিত বেঙ্গো প্রদেশের একটি খনিতে এ দুর্ঘটনা ঘটে।
ধসের পর উদ্ধারকর্মীরা ২৮ জনের মরদেহ উদ্ধার করেছেন। নিহতদের বয়স ১৬ থেকে ৩৫ বছরের মধ্যে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এটি দেশটির সবচেয়ে প্রাণঘাতী খনি দুর্ঘটনাগুলোর মধ্যে একটি। নিখোঁজদের উদ্ধারে দুর্ঘটনাস্থলে অভিযান চালানো হচ্ছে।
অ্যাঙ্গোলায় প্রতিবেশী দেশগুলোর বিপুল সংখ্যক মানুষ কাজের সন্ধানে পাড়ি জমান। দেশটির অবৈধ ও অনিয়ন্ত্রিত খনিগুলোতে জীবিকার তাগিদে কাজ করতে যান তারা।
স্থানীয় প্রশাসনের মতে, দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ও অনিয়ন্ত্রিত খনন কার্যক্রমের কারণেই এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে।
এমএস/