• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

যুক্তরাষ্ট্রের জ্বালানি অবকাঠামোয় ইরানি হ্যাকারদের সাইবার হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  ১৬ মে ২০২৬, ১০:০৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে গ্যাস স্টেশনের জ্বালানি সংরক্ষণ ট্যাংক পর্যবেক্ষণ ব্যবস্থায় একাধিক সাইবার অনুপ্রবেশের ঘটনায় ইরানি হ্যাকারদের সন্দেহ করছে মার্কিন কর্মকর্তারা। তদন্তসংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সূত্রগুলো জানায়, হ্যাকাররা অনলাইনে উন্মুক্ত এবং পাসওয়ার্ডবিহীন অটোমেটিক ট্যাংক গেজ (এটিজি) সিস্টেমে প্রবেশ করে। কিছু ক্ষেত্রে তারা ট্যাংকের ডিসপ্লে রিডিং পরিবর্তন করলেও জ্বালানির প্রকৃত পরিমাণে কোনো প্রভাব ফেলতে পারেনি।

এ ঘটনায় কোনো শারীরিক ক্ষতি বা হতাহতের খবর না মিললেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের সিস্টেমে প্রবেশাধিকার থাকলে তাত্ত্বিকভাবে গ্যাস লিক শনাক্তকরণও ব্যাহত করা সম্ভব।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, অতীতে একই ধরনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ইরানের কর্মকাণ্ড থাকায় দেশটিকে প্রধান সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে। তবে পর্যাপ্ত ফরেনসিক তথ্যের অভাবে হামলার উৎস নিশ্চিত করা কঠিন হতে পারে।

যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা ও অবকাঠামো নিরাপত্তা সংস্থাে এ বিষয়ে মন্তব্যের অনুরোধ পেয়েছে। তবে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এই হামলার অভিযোগ সামনে এলো। সংশ্লিষ্টরা বলছেন, ইরানের সম্পৃক্ততা নিশ্চিত হলে এটি হবে মার্কিন গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে তেহরানের সাম্প্রতিক হুমকির আরেকটি উদাহরণ।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর যুক্তরাষ্ট্রের পানি সরবরাহ ব্যবস্থায় ইরান-সমর্থিত হ্যাকারদের হামলার অভিযোগ উঠেছিল। সে সময় পানি চাপ নিয়ন্ত্রণের যন্ত্রে ইসরাইলবিরোধী বার্তাও প্রদর্শন করা হয়।

সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা দীর্ঘদিন ধরেই ইন্টারনেট-সংযুক্ত এটিজি সিস্টেম নিয়ে সতর্ক করে আসছেন। ২০১৫ সালে নিরাপত্তা প্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রো পরীক্ষামূলকভাবে অনলাইনে এটিজি সিস্টেম স্থাপন করলে দ্রুতই একটি ইরানপন্থি গ্রুপ সেটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করে।

এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরে ইরানের সাইবার সক্ষমতাকে চীন বা রাশিয়ার তুলনায় দুর্বল মনে করলেও সাম্প্রতিক হামলাগুলোতে তেহরানের সক্ষমতা ও অনিশ্চিত কৌশলের ইঙ্গিত মিলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মার্কিন নির্বাচনের আগে ইরানের সম্ভাব্য সাইবার হুমকি নিয়েও উদ্বেগ বাড়ছে। ২০২০ সালের নির্বাচনে ভোটারদের ভয় দেখাতে ‘প্রাউড বয়েজ’-এর পরিচয়ে প্রচারণা চালানোর জন্য ইরানকে দায়ী করেছিল মার্কিন সংস্থাগুলো। এছাড়া ২০২৪ সালের নির্বাচনের সময় ট্রাম্প প্রচারণা দলের নথি ফাঁসের ঘটনাতেও ইরানি হ্যাকারদের বিরুদ্ধে অভিযোগ ওঠে।

আরও পড়ুন

যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ালো ইসরাইল-লেবানন

হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি সেনা নিহত

কঙ্গোয় ইবোলার প্রাদুর্ভাবে ৬৫ জনের মৃত্যু

সাবেক সিসা পরিচালক ক্রিস ক্রেবস বলেন, ‘ইরান ২০২০ সালে যা করেছে এবং চলমান যুদ্ধে যেভাবে সাইবার কার্যক্রম চালাচ্ছে, তাতে মধ্যবর্তী নির্বাচন থেকে তারা দূরে থাকবে বলে মনে হয় না।’

সূত্র: সিএনএন

এমএস/

  • ইরানি হ্যাকার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।