দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের কারণে জ্বালানির দাম বাড়লেও বছরের শেষের দিকে তা কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
রোববার (৩ মে) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের বিজনেস নেটওয়ার্কের ‘সানডে মর্নিং ফিউচারস’ অনুষ্ঠানে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।
স্কট বেসেন্ট বলেন, ‘এই সংঘাতের পরবর্তী পর্যায়ে তেলের দাম অনেক কমে আসবে।’ তিনি জানান, সংঘাত চলমান থাকায় বর্তমানে জ্বালানির দাম বাড়ছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে দাম আবার কমে আসবে বলে তিনি মনে করেন।
আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের দাম বেড়ে চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত মঙ্গলবার খুচরা পর্যায়ে প্রতি গ্যালন গ্যাসোলিনের গড় দাম ৭ সেন্ট বেড়ে ৪ দশমিক ১৮ ডলারে দাঁড়িয়েছে, যা এক মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ বৃদ্ধি। ফেব্রুয়ারির শেষ থেকে এখন পর্যন্ত গ্যাসোলিনের দাম প্রতি গ্যালনে ১ দশমিক ১৯ ডলার বা ৪০ শতাংশের বেশি বেড়েছে।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় জ্বালানি ব্যয় বেড়েছে। বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়।
এদিকে, এনার্জি সার্ভিস কোম্পানি বেকার হিউজ জানিয়েছে, মার্কিন জ্বালানি কোম্পানিগুলো টানা দ্বিতীয় সপ্তাহের মতো তেল ও প্রাকৃতিক গ্যাসের খননযন্ত্রের সংখ্যা বাড়িয়েছে। গত মার্চের মাঝামাঝির পর এই প্রথম টানা দুই সপ্তাহ এ সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
এমএস/