দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুদ্ধ বন্ধে পাকিস্তানের কাছে সংশোধিত নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মধ্যস্থতাকারী পাকিস্তানের কাছে প্রস্তাবটি হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন এক ইরানি কূটনীতিক।
তিনি শুক্রবার আলজাজিরাকে জানান, প্রস্তাবটি একদিন আগে পাকিস্তানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তবে নতুন প্রস্তাবে কী রয়েছে তা এখনো প্রকাশ করা হয়নি।
এর আগে ইরানের দেওয়া একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই প্রস্তাবে প্রথমে যুদ্ধবিরতি এবং পরে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার কথা বলা হয়েছিল বলে বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়। তবে ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়, যুদ্ধ চলাকালেই পারমাণবিক ইস্যুতে আলোচনা হওয়া উচিত।
চলমান উত্তেজনার মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে হামলা চালায় বলে দাবি করা হয়। এরপর টানা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়, যা মধ্যপ্রাচ্যের বিভিন্ন আরব দেশেও প্রভাব ফেলে।
পরবর্তীতে ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা এখনো কার্যকর রয়েছে।
তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছে, আলোচনা ব্যর্থ হলে ইরানে আবারও হামলা চালানো হতে পারে।
এমএস/