দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অবস্থান একই বলে মন্তব্য করেছেন।
হোয়াইট হাউসে আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে তিনি মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে ওই অঞ্চলে গুরুত্বপূর্ণ কাজ করছে এবং পরিস্থিতি ভালোভাবে এগোচ্ছে।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না। তিনি আরও দাবি করেন, এ বিষয়ে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসও তার সঙ্গে একমত।
তিনি বলেন, আমরা ওই প্রতিপক্ষকে সামরিকভাবে পরাজিত করেছি এবং তাদের কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেব না। রাজা চার্লস আমার থেকেও বেশি একমত।
সূত্র: সিএনএন
এমএস/